সকালে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, দুপুরে হত্যাকারী অস্ত্রসহ গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ২৩:২১আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২৩:৩৭

নরসিংদী পুলিশের হাতে গ্রেফতার ডাকাত শাহীন।

নরসিংদীতে রবিবার (৩০ আগস্ট) সকালে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুপুরে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম শাহিন মোল্লা ওরফে পেট কাটা শাহিন ওরফে কবির (৩৭)। তার দেওয়া তথ্যে জানা গেছে, ডাকাতির টাকা ভাগাভাগি নিয়েই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তি শাহিনেরই ডাকাত দলের সদস্য ছিল। 

গ্রেফতারকৃত শাহিন জেলার রায়পুরা উপজেলার রাজনগর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। সে নরসিংদী শহরের বানিয়াছল খালপাড় এলাকায় বসবাস করতো। রায়পুরার রাজনগরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ। 

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার জানান, নিহতের স্বজনদের দেওয়া তথ্যমতে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে রবিবার সকাল সাড়ে ৫টার দিকে আমির হোসেনকে ফোনে ডেকে খালপাড় এলাকায় নিয়ে গুলি করে হত্যা করে শাহিন মোল্লা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর আসামি গ্রেফতার ও হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুপুরে রায়পুরার রাজনগরের বাড়ি থেকে হত্যায় জড়িত শাহিন মোল্লা ওরফে পেট কাটা শাহিন ওরফে কবির (৩৭)কে একটি পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ডাকাতির টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে ডাকাত দলের সদস্য আমির হোসেনকে গুলি করে হত্যা করে শাহিন। আমির হোসেন ও শাহিনসহ অন্যান্যরা দলগতভাবে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।

গ্রেফতার শাহিনের বিরুদ্ধে ইতোপূর্বে খুন, ডাকাতি ও অস্ত্রসহ মোট ৬টি মামলা রয়েছে।    

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম