বাউফলে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা, তিন সন্ত্রাসী গ্রেফতার

পটুয়াখালী সংবাদদাতা
৩১ আগস্ট ২০২০, ০০:১৫আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০০:৫৫

  পটুয়াখালীর বাউফলে যুবলীগ নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগে গ্রেফতার ৩

পটুয়াখালীর বাউফলে আল মুরাদ সবুজ (২৮) নামের এক যুবলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কনকদিয়া ও মদনপুরা ব্রিজে ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩ হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মদনপুরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মুরাদের কনকদিয়া বাজারের পাশে মদনপুরা এলাকায় ক্ষুদ্র  ব্যবসা রয়েছে। বেলা ১১টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন সন্ত্রাসী এসে মুরাদকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর করে বের করে আনে। এরপর তাকে এলোপাতাড়িভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় মুরাদকে বাঁচাতে গিয়ে পাশে থাকা লিটন মাস্টার ও হাসান সর্দারসহ ৫ ব্যক্তি আহত হন।

এ ঘটনার সময় তিন হামলাকারীকে আটক করে গ্রামবাসী। এরা হচ্ছে কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মোস্তাকিন (২০), বগা ইউনিয়নের বনাজোড়া গ্রামের সেলিম ঘরামির ছেলে রাজিব হোসেন (১৯) ও বগা গ্রামের আ. লতিফ আকনের ছেলে মোয়াজ্জেম। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আহত যুবলীগ নেতা আল মুরাদ সবুজের স্ত্রী পপি আক্তার বলেন, স্থানীয় জাহাঙ্গীর সর্দার (সার্ভেয়ার) ও লতিফ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে জাহাঙ্গীর সর্দার ভাড়াটে সন্ত্রাসী এনে মুরাদকে হত্যার চেষ্টা চালায়।

আহত যুবলীগ নেতা

তবে জাহাঙ্গীর সর্দার এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই।

এ বিষয়ে দলীয় কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আটক ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে আসল তথ্য বের হয়ে আসবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম