'একদলীয় শাসন টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের গুম করছে সরকার'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ আগস্ট ২০২০, ০২:৪৫আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০২:৪৭

'একদলীয় শাসন টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের গুম করছে সরকার'

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেছেন, 'বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিরোধী দল ও মতের মানুষদের চিরদিনের জন্যে নিখোঁজ করে দিচ্ছে সরকার। বিএনপির প্রতিবাদী নেতা-কর্মীদের তুলে নিয়ে গুম করে ফেলা এখন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দল শূন্য একদলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে সরকার গুমকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।'

রবিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবসের দিন বিকালে গুমের শিকার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাচার বাসায় যান আবু সফিয়ান। সেখানে তিনি এসব কথা বলেন।

এসময় আবু সুফিয়ান বলেন, 'গুম হওয়ার ঘটনায় মানুষ অজানা আশঙ্কায় ভুগছে। যারা গুম হয়েছেন, তাদের পরিবারের শোকসন্তপ্ত সদস্যরা প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।২০০৭ সাল থেকে বিএনপির সাত শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। এই নৃশংস গুমের শিকার হয়েছেন সংসদ সদস্য ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু ও বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাচা চেয়ারম্যানসহ অসংখ্য নেতা-কর্মী। গুমের এই ধারা অব্যাহত থাকলে মানুষের স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যাবে।' তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, বোয়ালখালী পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী আবুল কালাম আবু, নজরুল ইসলাম বাচার ছোট ভাই ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বাচা চেয়ারম্যানের মা ও স্ত্রী প্রমুখ।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম