ভুয়া অভিজ্ঞতার সনদে চাকরি গেলো শাবির স্টোরকিপারের

সিলেট প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ১৪:৩৪আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৪:৩৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে চাকরি নেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোরকিপার ইসরাত জাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

রেজিস্ট্রার বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার (৩০ আগস্ট) স্থাপত্যবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কৌশিক সাহার কাছে ইসরাতের নিয়োগ বাতিলের চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ এপ্রিল সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা ইসরাত বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রয়োজনীয় সনদপত্রসহ শাবিপ্রবির স্টোর কিপার পদে আবেদন করেন। মনোনীত হওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোর কিপার পদে নিয়োগ পান। কিন্তু অভিজ্ঞতা সনদ হিসেবে ব্যবহার করেছেন মৌলভীবাজার পৌর মেয়রের স্বাক্ষর নকল করে বানানো জাল সনদ। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম