‘জোর করে কারও ওপর ভ্যাকসিনের ট্রায়াল চালানো হবে না’

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ১৫:৪৯আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৬:৫৫

মানিকগঞ্জে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেছেন, ‘চীন থেকে আমদানি করা করোনা প্রতিরোধী ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে শিগগিরই শুরু হবে। মানবতার সেবায় স্ব-প্রণোদিত হয়ে যারা আসবেন, শুধু তাদেরই করোনা ভ্যাকসিন ট্রায়াল কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। জোর করে কাউকে আনা হবে না। তবে যারা একাজে সম্পৃক্ত থাকবেন তাদের ঝুঁকি ভাতা দেওয়া হবে কিনা সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।’

আজ সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২০ এবং মুজিববর্ষ উপলক্ষে পুষ্টি মাসে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩  এবং বিধি ২০১৭ অবহিতকরণ এবং মনিটরিং বিষয়ক কর্মশালা উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের ডিজি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোশাররফ হোসেন দেওয়ান। কর্নেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. আক্তারুজ্জামান, মানিকগঞ্জ সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আশাদউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ,মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এরফান আনসারী প্রমুখ।

অনুষ্ঠান শেষে ডিজি ডা. এ বি এম খুরশিদ আলম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিসিইউ, আইসিইউ ওয়ার্ডসহ রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম