‘মুজিববর্ষে শত ঘণ্টা মুজিবচর্চা’ কর্মসূচির উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ১৭:১৯আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৭:১৯

‘মুজিববর্ষে শত ঘণ্টা মুজিবচর্চা’ কর্মসূচির উদ্বোধন মেহেরপুরে ‘মুজিববর্ষে শত ঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে জুম কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার রাতে এ উপলক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান জানান, ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিসরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। পুরো মুজিববর্ষ জুড়েই এটা চলবে। তারা শত ঘণ্টা আলোচনার উদ্যোগ নেবেন।

/এফএস/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান