বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ২৩:০৪আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২৩:০৬

জামালপুর জামালপুরে মাদারগঞ্জে বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) বিকালে এ ঘটনা ঘটে। শিশু জাকারিয়া (১) উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, শিশু জাকারিয়া বাড়ির আঙিনায় একা একা খেলছিলো। খেলতে খেলতে শিশুটি হঠাৎ করে টিউবয়েল পাড়ে বালতির পানিতে পড়ে যায়। এদিকে বাবা ও মা ছেলের খোঁজ করতেই দেখে টিউবওয়েল পাড়ে বালতির পানিতে জাকারিয়া পড়ে আছে।

গুনারীতলা ইউপি সদস্য ফতেউল ইসলাম, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পানি ভরা বালতিতে পড়েই শিশুটির মৃত্যু হয়েছে। তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলুল হক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফকুল ইসলাম বলেন, আমি শুনেছি টিউবওয়েল পাড়ে বালতির পানিতে উল্টে পড়ে জাকারিয়া নামে এক বছরের একটি শিশুর মৃত্য হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক