বিজয় হত্যায় অভিযুক্ত ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আল আমিন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৫

গ্রেফতার সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আল আমিন

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় খুনের মামলার অন্যতম আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে রায়গঞ্জের চান্দাইকোনা তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, বিজয় হত্যা মামলায় আল-আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগদানের পথে জেলা শহরের বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারি হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হাসপাতালে মত্যুর সাথে পাঞ্জা লড়ে লড়ে অবশেষে ৯দিন পর মৃত্যুবরণ করেন বিজয়। বিজয় মারা যাওয়ার আগে হামলার ঘটনায় তার বড় ভাই রুবেল বাদী হয়ে আল-আমিন এবং বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শিহাব আহম্মেদ জিহাদসহ ১০/১২ জনের নামে সদর থানায় মামলা করেন। প্রধান আসামি জিহাদ এখনও ফেরার রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম