কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ৩৫-৪০ টাকা

হিলি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০

ভারত থেকে আসছে কাঁচা মরিচ মাত্র তিন দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম পাইকারিতে (ট্রাকসেল) কমেছে কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা। গত ২৯ আগস্ট শনিবার বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ থেকে ১৬৫ টাকা দরে বিক্রি হয়। তবে সোমবার (৩১ আগস্ট) তা কমে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক রনি খান ও আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন কমে গেছে। এ কারণে দাম অনেক বেড়ে গেছে। দেশে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে ভারত থেকে মরিচ আমদানি অব্যাহত রয়েছে।

তবে দেশের বাজারে বাড়তি দাম ও ভালো চাহিদার কথা মাথায় রেখে আমদানিকারকরা কাঁচা মরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন। সোমবার বন্দর দিয়ে একদিনেই ৩৪ ট্রাকে (মিনি ও বড় ট্রাক) ২৪২ টন মরিচ আমদানি হয়েছে।

এই দুই ব্যবসায়ী আরও জানান, শুধু হিলি নয়, দেশের অন্যান্য বন্দর দিয়েও মরিচ আসছে। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বেড়েছে, দামও কমতে শুরু করেছে।

আরও পড়ুন:
হিলি স্থলবন্দর দিয়ে ২ বছর পর কাঁচা মরিচ আমদানি

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের