ইসির অসহায়ত্বে বিস্মিত বিএনপি: গয়েশ্বর

বান্দরবান প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৫, ১৭:০০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৭:০১

গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচন কমিশন (ইসি) সার্বভৌম প্রতিষ্ঠান হলেও সার্বভৌমত্ব রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । তিনি বলেন, ইসির অসহায়ত্ব প্রকাশ বিএনপিকে বিস্মিত করেছে। বুধবার দুপুরে বান্দরবান পৌরসভায় বিএনপির মেয়র  প্রার্থী মো. জাবেদ রেজার  প্রচারণাকালে তিনি এ সব কথা বলেন।
গয়েশ্বর বলেন, নির্বাচন কমিশনকে সাংবিধানিক যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা সুষ্ঠুভাবে প্রয়োগ করলে নির্বাচন সুষ্ঠ হতে পারে । তিনি  বলেন, বিএনপির প্রার্থী ও কর্মীদের ওপর রাতে-দিনে হামলা হচ্ছে। এছাড়া,  পুলিশের গ্রেফতার বাণিজ্য পৌর নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলছে।
এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক ম্যা মা চিং, বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, বিএনপির মেয়র প্রার্থী মো. জাবেদ রেজাসহ দলের সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম