চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৯

চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আখক্ষেত থেকে সিহাব নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতার আসামিরা হলো- হাকিম, সুজন ও মোয়াজ্জেম। নিহত সিহাব (১৪) উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের ধলখৈর এলাকার সাদিকুল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান,আসামিদের স্বীকারোক্তি অনুয়ায়ী সকালে উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের যাতাহারা এলাকার একটি আখক্ষেত থেকে সিহাবের মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ৩১ আগস্ট চার্জার ভ্যান নিয়ে বাসা থেকে বের হয় সিহাব। পরবর্তীতে তার সন্ধান না পেয়ে ১ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় একটি জিডি করে পরিবার। জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে ফোন ট্র্যাকিংয়ের মাধমে আসামি হাকিম ও সুজন আলীকে মঙ্গলবার রাত দুইটার দিকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সিহাবকে হাত-পা বেঁধে তার পরনের গেঞ্জি গলায় পেঁচিয়ে ওইদিনই রাত ৮টার দিকে শ্বাসরোধ করে হত্যা করে আখক্ষেতে ফেলে রাখে এবং ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আসামি মোয়াজ্জেমের বাড়ি থেকে ভ্যানটি উদ্ধার এবং মোয়াজ্জেমকে আটক করা হয়।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিজানুর রহমান জানান, আসামি হাকিম নিজে এই ঘটনার সঙ্গে জড়িত মর্মে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করায় তার জবানবন্দি রের্কডের জন্য ১৬৪ ধারায় আদালতে আবেদন করা হয়েছে এবং অপর দুই আসামিকেও সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাবার, প্রকৃতি ও ঐতিহ্যের মুগ্ধকর দ্বীপ গ্রিসের সিফনোস
খাবার, প্রকৃতি ও ঐতিহ্যের মুগ্ধকর দ্বীপ গ্রিসের সিফনোস
চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি
চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে