শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ১৮:১২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৮:২২

শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতির পশ্চিম চর কলাকোপা এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাকছুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এদিন সকালে মাকছুদকে আসামিকে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে নির্যাতিত শিশুর মা।

রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান মামলার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, 'অভিযুক্ত মাকছুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং আদালতে জবানবন্দি রেকর্ড করার জন্য পাঠানো হয়।'

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৪ আগস্ট সন্ধ্যায় চকলেটের লোভ দেখিয়ে ১১ বছরের শিশুকে ডেকে নেয় মাকছুদ। পরে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত মাকছুদের লোকজন। বুধবার সকালে এই ঘটনায় রামগতি থানায় মামলা দায়ের করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম