দুই মাস পর সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ শুরু

সাতক্ষীরা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৮

সুন্দরবন পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নদী-খালে মাছ শিকারসহ বনজ সম্পদ আহরণে সব ধরনের পাস-পারমিট বন্ধ থাকলেও শেষ পর্যন্ত মাছ ও কাঁকড়া আহরণের অনুমতি দিয়েছে বন বিভাগ। মাছের প্রজনন মৌসুমের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে সুন্দরবনে পাস-পারমিট বন্ধ ছিল। অবশেষে মাছ ও কাঁকড়া আহরণের অনুমতি পাওয়ায় খুশি উপকূলের জেলে-মহাজনরা। তবে আপাতত অন্যান্য বনজ সম্পদ আহরণ করা যাবে না।

সাতক্ষীরা ও আশপাশের উপকূলীয় এলাকার জেলেরা (১ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল থেকে পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিস থেকে নৌকা ও ট্রলারসহ নির্ধারিত রাজস্ব জমা দিয়ে মাছ-কাঁকড়া আহরণের অনুমতিপত্র (বিএলসি) সংগ্রহ করতে শুরু করেছেন। মাছ ও কাঁকড়া আহরণের জন্য স্টেশন অফিস থেকে অনুমতি নেওয়া জেলেরা সুন্দরবনের নদী-খালে বিভিন্ন প্রজাতির মাছ শিকার ও আহরণ করছেন।

শ্যামনগরের গাবুরার জেলে সাইদুল গাজী জানান, ‘আমরা উপকূলের মানুষ। আমাদের জীবন জীবিকার একমাত্র আয়ের উৎসব সুন্দরবন। গত দুই মাস সুন্দরবনের পাস পারমিট বন্ধ থাকার কারণে আমাদের অভাব-অনটনে দিন কাটাতে হয়েছে। সেপ্টেম্বর মাসের শুরুতে আমাদের সুন্দরবনের পাস পারমিট চালু করে দিয়েছে। তাতে আমরা সুন্দরভাবে জীবন-যাপন করতে পারবো।’

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসিএফ) মো. সুলতান হোসেন বলেন, মাছ ও কাঁকড়া আহরণের জন্য জেলেদের অনুমতি দেওয়া হচ্ছে। তারা (১ সেপ্টেম্বর) থেকেই সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করছেন। এসব জেলেরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ছাড়া অন্য কোনও ধরনের শিকার করতে পারবেন না। কেউ যদি মাছ-কাঁকড়া আহরণের পাস নিয়ে সুন্দরবনে অন্য কোনও কিছু ধরার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের