বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:০১

সীমান্ত কুড়িগ্রামের নাগেশ্বরী উপ‌জেলার নারায়ণপুর ইউ‌নিয়‌নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী বিএসএফ এর গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। বুধবার দিনগত রাত ২টায় দিকে এ ঘটনা ঘটে। ছ‌বি‌লের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য পাঠা‌নো হ‌চ্ছে।

না‌গেশ্বরী উপ‌জেলার কচাকাটা থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মামুন অর রশীদ এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

নিহত ছ‌বিল উ‌দ্দিন পা‌খিউড়া এলাকার মুসা আলীর ছে‌লে ব‌লে জানা গে‌ছে।

ত‌বে বি‌জি‌বি কু‌ড়িগ্রাম ২২ ব্যাটা‌লিয়‌নের অ‌ধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল জামাল হো‌সেন জা‌নি‌য়ে‌ছেন, সীমা‌ন্তে একজ‌নের মর‌দেহ উদ্ধা‌রের খবর পাওয়া গে‌ছে। ত‌বে বিএসএফ'র গু‌লি‌তে ওই ব্য‌ক্তি মারা গে‌ছেন কি না তা নি‌শ্চিত হওয়া যায়‌নি। এ ব্যাপা‌রে বিএসএফের সঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌চ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায় নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্ত প‌থে ভারত থে‌কে গরু আনতে গেলে ওই সীমা‌ন্তে দা‌য়িত্বরত বিএসএফ সদস্যরা ছ‌বিল‌কে লক্ষ্য ক‌রে গুলি করে। পেটের নি‌চে গু‌লি‌বিদ্ধ হয়ে সেখানেই ছবিলের মৃত্যু হয়।

ও‌সি মামুন অর রশীদ জানান, মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য পাঠা‌নোর ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম