সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা

মানিকগঞ্জ ও সাভার প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৭

জুলহাস উদ্দিন বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে (৩৫) গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মুমূর্ষু অবস্থায় ওই সাংবাদিককে মাকিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক আরিফুর রহমান এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই রোগীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

নিহত সাংবাদিকের ঘনিষ্ঠজন স্থানীয় দলিল লেখক ইমরুল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে মানিকগঞ্জের বাড়াই ভিকরা এলাকার পরিচিত কয়েকজন দুর্বৃত্ত প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে খুন করেছে।

জুলহাসের স্বজনদের আহাজারি তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক পুলিশে সোপর্দ করে। এদিকে ঘটনার পর হাসপাতালে আসা নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ক্যাম্পাস ভারী হয়ে উঠে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে জনতার হাতে আটক ছুরিকাঘাতকারী শাহিন ও মোয়াজ্জেম নামে দুই জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর হোসেন জানান, ঘটনাস্থল ধামরাই উপজেলায়, সেই থানার ওসির সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম