পাবনা-৪ আসনের উপনির্বাচনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ

পাবনা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:১২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৪

পাবনা-৪ আসনের উপনির্বাচনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ জাতীয় সংসদের পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়া তিন প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এ তথ্য জানান।

তিনি জানান, বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির রেজাউল করিম।

আগামী ২৬ সেপ্টেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, বুধবার এই তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী ৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

পাবনা-৪ আসন দুটি উপজেলা (ঈশ্বরদী আটঘরিয়া) এবং দুটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৯টি। মোট ভোটার তিন লাখ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯১ হাজার ৬৯৭ জন এবং নারী ভোটার রয়েছেন এক লাখ ৮৯ হাজার ৪১৫ জন।

উল্লেখ্য, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম