সাঁথিয়ার ছাত্রলীগ সম্পাদক সানা বহিষ্কার

পাবনা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:০০

সাঁথিয়ার ছাত্রলীগ সম্পাদক সানা বহিষ্কার

পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের সাঁথিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, সম্প্রতি সাঁথিয়া উপজেলায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজ চলাকালে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেন হাসিবুল হক সানা। ২৯ আগস্ট বিকালে তিনি চাঁদার টাকা না পেয়ে সুপারভাইজারকে মারধর করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে সানাকে আটক করে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম