সুনামগঞ্জ সীমান্তে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধির উন্নয়ন কাজ হচ্ছে

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৩

সুনামগঞ্জ সীমান্তে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধির উন্নয়ন কাজ হচ্ছে

সুনামগঞ্জের সীমান্ত এলাকা ডলুরায় শায়িত মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্টের আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় ডলুরা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসন রতন বলেন, 'দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সরকার সব রকমের উদ্যোগ গ্রহণ করেছে।'

সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, 'জাতির জনকের ডাকে ৭১ সালের তরুণরা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। তিনি দেশের সব মানুষকে সেদিন এক বিন্দুতে মিলিত করে দিয়েছিলেন। সবাই এক পরিবারের সন্তান হয়ে বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি