বিনা পয়সার হোটেল ‘ফ্রি খাবার বাড়ি’

বেনাপোল প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৭

খাবার বাড়ি যশোরে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে ভিন্নধর্মী ‘ফ্রি খাবার বাড়ি’ হোটেল যাত্রা শুরু করেছে। শার্শা উপজেলার নাভারনে শুক্রবার ‘ক্ষুধা লাগলে খেয়ে যান’ স্লোগানে বিনা পয়সার এই হোটেল উদ্বোধন করা হয়।

স্থানীয়দের দাবি, দেশে এই প্রথম পথশিশু ও ছিন্নমূলদের জন্য ‘ফ্রি খাবার বাড়ি’ উদ্বোধন করা হলো।

মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।

জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে টানা ১৬০ দিন মিজানুর রহমান বুদ্ধিপ্রতিবন্ধী, পথশিশু, ছিন্নমূল মানুষদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। সেই সঙ্গে মাস্ক বিতরণ করেছেন। সেই চিন্তা থেকেই ফ্রি হোটেল করার স্বপ্ন ছিল তার। প্রতিদিন দুপুরে এই হোটেলে বসে বিনা পয়সায় কমপক্ষে ১০০ জন বুদ্ধিপ্রতিবন্ধী, পথশিশু, ছিন্নমূল মানুষ, শ্রমিক, ভ্যান-রিকশাচালক ও পরিচ্ছন্নতাকর্মী খেতে পারবেন। নাভারন গার্লস স্কুল সংলগ্ন বাদল নার্সারির মালিক বাদল হোসেন এর পরিচালনার দায়িত্বে রয়েছেন।

শার্শায় ‘ফ্রি খাবার বাড়ি’ হোটেল উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে যশোরের সার্কেল এসপি জুয়েল ইমরান জানান, এমন উদ্যোগ প্রশংসনীয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম