৬৩ হাজার ট্রেনযাত্রীর হাত ধোয়ার ব্যবস্থা করলেন স্বেচ্ছাসেবী যুবকরা

গাজীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৮

হাত ধুচ্ছেন ট্রেনযাত্রীরা গাজীপুরের শ্রীপুরে একদল স্বেচ্ছাসেবী যুবক ন্যূনতম ৬৩ হাজার ট্রেন যাত্রীর হাত ধোয়ার জন্য সাবান ও হ্যান্ডওয়াশসহ পানির ব্যবস্থা করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীপুর রেলস্টেশন প্ল্যাটফরমে এসআরটি (স্পেশাল রেসপন্স টিম)-এর ব্যানারে যুবকেরা এই আয়োজন উদ্বোধন করেন।

এসআরটির দলনেতা তুহিন আহমেদ ও সদস্য জোবায়ের জানান, টিমের ২৭ সদস্য নিজেরা অর্থ জমা করে তহবিল গঠন করেন। পরে তারা ওই তহবিল থেকে স্টেশনে একটি পানির ট্যাংক স্থাপন, পানির ট্যাপযুক্ত বেসিন তৈরি, হ্যান্ডওয়াশ ও সাবান সরবরাহ করেন। এটি পর্যবেক্ষণের জন্য তাদের মধ্য থেকে রুটিন ও শিফট অনুযায়ী সার্বক্ষণিক তদারকি করা হবে। যতদিন পর্যন্ত ৬৩ হাজার ট্রেনযাত্রীর সাবান দিয়ে হাত ধোয়া শেষ না হবে ততদিন তারা উপকরণ সরবরাহ করে যাবেন। ওই সংখ্যা পূর্ণ হওয়ার পরও সামর্থ্য থাকলে হাত ধোয়ার উপকরণ সরবরাহ অব্যাহত রাখবেন তারা। এছাড়া পানি সরবরাহ ব্যবস্থা চালু থাকবে।

৬৩ হাজার ট্রেনযাত্রীর হাত ধোয়ার ব্যবস্থা করলেন স্বেচ্ছাসেবী যুবকরা এই কাজে কারও কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা না নেওয়া প্রসঙ্গে তারা জানান, অনেকে অর্থনৈতিক সহযোগিতা করতে চাইলেও তা নেওয়া হয়নি। এতে নানা ধরনের অপপ্রচার ছড়িয়ে পড়তে পারে। এ থেকে নিজেদের নিরাপদ রাখতেই সাহায্য নেওয়া হয়নি। তবে আগ্রহীদের প্রতি এসআরটি কৃতজ্ঞ থাকবে।

এ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন– সহকারী স্টেশন মাস্টার সাইদুল হক, এসআরটির দলনেতা তুহিন  আহমেদ, ডা. ফরহাদ, সদস্য জুবায়ের আহমেদ, শাকিল, ইমন, হৃদয়, মীম, রাকিব, হানিফসহ অন্য সদস্যরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক