বাসচাপায় আদালতের নৈশপ্রহরী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১৯

সাইফুলকে চাপা দেওয়া বাস হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাপায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নৈশপ্রহরী সাইফুল ইসলাম নিহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সাইফুল সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সাইফুল ইসলাম রাতের ডিউটি শেষে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।

ওসি জানান, ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম