তিন গাড়ি তল্লাশি করে ১৩ কেজি গাঁজা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৮

তিন গাড়ি তল্লাশি করে ১৩ কেজি গাঁজা

চাঁপাইনবাবগঞ্জে ১৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের দারিয়াপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কেতাউর রহমান, ইউসুফ, ফিরোজ এবং মেহেদী হাসান। তাদের সবার বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলায়।

র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে- কুমিল্লা থেকে সানি জনি পরিবহন, ভাই ভাই স্পেশাল পরিবহন এবং এসআর ট্রাভেলস পরিবহনে করে কতিপয় ব্যক্তি গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাবের একটি আভিযানিক দল তাদের হাতেনাতে গ্রেফতারের জন্য চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর এলকায় চেকপোস্ট পরিচালনা করে ওই তিন গাড়ি তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ১৩ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার ও তাদের হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই ঘটনায় সদর মপেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক