পদ্মায় নাব্য সংকট, ঘাটে বাড়ছে পণ্যবাহী ট্রাকের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:২১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩১

পার হওয়ার অপেক্ষায় ট্রাকের সারি পদ্মা নদীর পাটুরিয়া পয়েন্টে নাব্য সংকট আর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার জেরে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যাত্রীবাহী ও জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পার করায় ঘাট এলাকায় ও ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ সড়ক পর্যন্ত আটকা পড়েছে পাঁচশ’র বেশি পণ্যবাহী ট্রাক। প্রতিটি ট্রাককে ফেরি পার হতে ঘাট এলাকা ও সড়কে এক থেকে দুই দিন আটকে থাকতে হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাকের বুকিং কাউন্টারে গিয়ে দেখা গেছে, রবিবারে (৬ সেপ্টেম্বর) আসা ট্রাকগুলো এখনও পার হতে পারেনি। দুপুরে ট্রাক টার্মিনালে আড়াইশ’ ও ঘাটের কাছে মহাসড়কে উথলী সংযোগ সড়কে আরও প্রায় আড়াইশ’র বেশি পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আটকে থাকতে দেখা গেছে। তবে, যাত্রীবাহী গাড়ির চাপ স্বাভাবিক রয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম (বাণিজ্য) তানভীর হোসেন জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকা আর নদী পথে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া ঘাটে পণ্যবাহী অনেক ট্রাক আটকে পড়েছে। এ সংখ্যা দুইশ’র কম হবে না বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের মেরিন বিভাগ সূত্রে জানা গেছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার পাশাপাশি ‘পাটুরিয়া-দৌলতদিয়া’ নৌপথেও নাব্য সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছে। এতে সময় কিছুটা বেশি লাগছে। তবে, মূল চ্যানেলের নাব্য সংকট ফিরিয়ে আনতে সেখানে ড্রেজিং চলছে। আগামী দুই থেকে এক দিনের মধ্যে চ্যানেল দিয়ে ফেরি চলাচল করতে পারবে। এই পথে ১৭টি ফেরি চালু রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের নাব্যতা ফিরে আসলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম (বাণিজ্য) তানভীর হোসেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম