মাছ ধরার সময় বজ্রাঘাতে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:২২

বজ্রপাত বগুড়ার সোনাতলায় কাতলাহার ও মধুপুর গ্রামে বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে বাবা-ছেলেসহ তিন জন মারা গেছেন। এ সময় আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তিন জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৫), তার ছেলে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১০) এবং দিগদাইড় ইউনিয়নের কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে কলেজ ভর্তিচ্ছু সুমন চন্দ্র রায় (১৭)।

পুলিশ ও স্বজনরা জানান, সোনাতলা উপজেলার কাতলাহার গ্রামের সুমন চন্দ্র রায় এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পায়। সে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় সুমন তার চাচাতো ভাই একই গ্রামের যতু চন্দ্র রায়ের ছেলে সন্তোষ চন্দ্র রায়ের (৪০) সঙ্গে গ্রামের বুড়ারদহ খালে সেতুর নিচে মাছ ধরছিল। তখন হঠাৎ বজ্রাঘাতে সুমন মারা যায় এবং সন্তোষ আহত হন। সন্তোষকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ইন্সপেক্টর জাহিদ হোসেন জানান, মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে মাছ ধরার সময় বজ্রাঘাতে মারা যান সিদ্দিক হোসেন ও তার ছেলে সিয়াম হোসেন। বজ্রাঘাতে মারা যাওয়া তিন জনের মরদেহ দাফন ও সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম