অবৈধভাবে ধান মজুত: গুদাম মালিকের কারাদণ্ড ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৬

অবৈধভাবে গুদামে মজুত করে রাখা ধান

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ৭ হাজার মেট্রিক টন ধান মজুত রাখার দায়ে এক গুদাম মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নয়ানগর এলাকায় সাদিকুল নামে এক ব্যক্তির গুদামে এই অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া জানান,‘ট্রেড লাইসেন্স, খাদ্য অধিদফতরের মজুত লাইসেন্স ও মার্কেটিং অফিসের লাইসেন্সসহ উপযুক্ত কাগজপত্র না থাকা এবং অবৈধভাবে ১০ হাজার বস্তায় ৭ হাজার মেট্রিক টন ধান গুদামজাত করে রাখার দায়ে গুদাম মালিক সাদিকুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে গুদামে মজুত করা ধান খোলাবাজারে বিক্রির আদেশ দেওয়া হয়।’ তিনি আরও জানান, ‘এসব ধান কম দামে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল।’

অবৈধভাবে ধান মজুত করায় ব্যবসায়ীর গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট মো. জাকিউল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মো. মুর্শেদ আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, জেলা মার্কেটিং অফিসার মো. নুরুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম