অবৈধপথে গ্রিস যাওয়ার চেষ্টা, লাশ হয়ে বাড়ি ফিরলেন প্রকৌশলী মিজানুর

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১

মিজানুর ইউরোপের উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে দালালদের খপ্পরে পড়ে অবৈধপথে যেতে চেয়েছিলেন গ্রিস। অবশেষে লাশ হয়ে দেশে ফিরেছেন ছাতকের এক যুবক। প্রকৌশলী মিজানুর রহমান (৩০) নামের হতভাগা ওই যুবক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের আসিদ আলীর ছেলে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে গ্রিস থেকে তার লাশ দেশে এসে পৌঁছায়।

জানা যায়, গত ৫ আগস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর আরব আমিরাত থেকে তুরস্ক হয়ে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। পরবর্তীতে ১৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিজানের এক বন্ধুর স্ট্যাটাসের মাধ্যমে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। প্রায় তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান মিজানুর রহমান। সেখান থেকে রুহুল আমিন নামের এক দালালের কথায় গ্রিসে যেতে চেয়েছিলেন তিনি। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই স্বপ্ন ভঙ্গ হয় তার। সড়ক দুর্ঘটনায় গ্রিসের আলেসান্দ্রোপলিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মারা যাওয়ার প্রায় এক মাস পর স্থানীয় প্রবাসী কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় রবিবার দেশে ফিরে তার লাশ। ওইদিন রাত সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম