৫ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার হুমকি!

বরিশাল প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৪২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:২২

বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনা কাউকে জানলে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত ধর্ষক। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে ঘটনাটি প্রকাশ পায়। অভিযুক্ত ধর্ষকের নাম রিয়াজ। মামলা না হওয়ায় তাকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শিশুটিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানিয়েছে ধর্ষক রিয়াজ স্থানীয় শহীদুল চৌকিদারের ছেলে।

শের-ই বাংলা মেডিকেলে দায়িত্বরত মেট্রোপলিটন পুলিশের এসআই নাজমুল হুদা জানান, ওই শিশুটিকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে তার প্রতিবেশী। এ ঘটনা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে তার অভিভাবকদের নজরে আসে। তাদের জিজ্ঞাসাবাদে শিশুটি সকল ঘটনা বলে দেয়। এরপর শিশুটিকে ওসিসি’তে ভর্তি করা হয়।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ-বিন আলম জানান, শিশু ধর্ষণের খবর হাসপাতাল থেকে তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম