চীনা মালিককে পিটিয়ে ব্যাটারি কারখানায় ডাকাতি, দেড় কোটি টাকা লুটের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪০

গাজীপুর

গাজীপুরে চীনা ব্যাটারির এক কারখানায় রবিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা কারখানার প্রায় দেড় কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদের মারধরে ওই কারখানার মালিক চীনের নাগরিক ওয়াং হি (৫৫) আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার কারখানার নিরাপত্তা প্রহরীসহ দু’জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারাবো জাফরনগরে লতিফপুর রোডস্থিত জং টিয়ান লিমিটেড নামের ব্যাটারি কারখানাটির উৎপাদন কার্যক্রম গত দু’সপ্তাহ আগে চালু হয়। পুরাতন ও বাতিল ব্যাটারি সংগ্রহ করে সেগুলো এ কারখানায় ভেঙে ও গলিয়ে প্রাপ্ত সিসাসহ বিভিন্ন মালামাল বিভিন্ন কারখানায় সরবরাহ করা হয়। রবিবার রাত (দিবাগত) পৌনে দুইটার দিকে ৭/৮ জনের একদল ডাকাত এ কারখানায় হানা দেয়। তারা দেয়াল টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে কারখানার মালিক চীনের নাগরিক ওয়াং হি (৫৫)কে জিম্মি করে। এসময় তারা ওয়াং হিকে মারধর ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে ওয়াং হি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, ঘটনার সময় ডাকাতরা কারখানার প্রায় দেড় কোটি টাকা লুট করে পালিয়ে যায়। আহত চীনের নাগরিক ওয়াং হি-কে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কারখানার নিরাপত্তা প্রহরী এনামুলসহ দু’জনকে আটক করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ডাকাতির এ ঘটনায় জড়িত সন্দেহে কারখানার নিরাপত্তা প্রহরীসহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার আংশিক উদ্ধার করা হয়েছে। ডাকাতরা প্রায় দেড় কোটি টাকা নিয়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে। তবে উক্ত টাকার বিপরীতে তারা কোনও প্রমাণপত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে তদন্ত চলছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম