ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৪

বজ্রপাত

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমেলা খাতুন নামে এক নারী আহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চক দৌলতপুর এবং একই উপজেলার আড়িয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামে বজ্রাঘাতের এ ঘটনা ঘটে।

বজ্রাঘাতে নিহতরা হলেন উপজেলার চক দৌলতপুর গ্রামের মৃত পিজার মন্ডলের ছেলে নাহারুল ইসলাম (৫৫) ও আড়িয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে ইরাজুল ইসলাম (৫০)।

স্থানীয় দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিউল ইসলাম মহি জানান, সোমবার বিকাল ৩টার দিকে চক দৌলতপুর গ্রামে নিজ বাড়ির পেছনের মাঠে ঘাস কাটার সময় বজ্রাঘাতে নাহারুল ইসলাম নামে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার স্ত্রী কমেলা খাতুন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. খাজা মইনদ্দীন জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আড়িয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাঠে ঘাস কাটতে গেলে বজ্রাঘাতে ইরাজুল ইসলাম নামে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম