বাসের ধাক্কায় কাভার্ড ভ্যান পড়লো অ্যাম্বুলেন্সের ওপর, নিহত ৬

বরিশাল প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২০:২৮

বরিশালে দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বাসের ধাক্কায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সকে চাপা দিলে চালকসহ এর ৬ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহতদের পরিচয় জানতে পারেনি।

কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স কেটে মরদেহগুলো বের করা হয়।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, ঢাকা থেকে শিশুর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিল। আটিপাড়ার ওই এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। ওই সময় কাভার্ড ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা সব যাত্রী নিহত হয়। পরবর্তীতে পুলিশ ও দমকল ইউনিট অ্যাম্বুলেন্সে আটকে পড়া মরদেহগুলো বের করে। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। 

তিনি জানান, এ দুর্ঘটনায় বাসটির শুধু সামনের কাচ ভেঙে গেছে আর কাভার্ড ভ্যানটিরও সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাস বা কাভার্ড ভ্যানের কেউ আহত হননি।

পুলিশের ধারণা, পুরো দুর্ঘটনার জন্যই দায়ী বাসটির চালক। তার আচমকা ধাক্কার কারণে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে সরে গেলে পাশ দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিকে এড়ানো সম্ভব হয়নি কাভার্ড ভ্যানটির চালকের। 

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের