কাভার্ডভ্যান-বাস মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০

গাজীপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৯

কাভার্ডভ্যান-বাস মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০  
গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস উল্টে বাসটির হেলপার নিহত হয়েছে। নিহতের নাম নুর ইসলাম (২৫)। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম ময়মনসিংহ সদর থানার দৌলত মুন্সি এলাকার কাদির মিয়ার ছেলে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম চৌধুরী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের নগরপাড়া এলাকার (বিআরটিসি ট্রেনিং সেন্টারের) সামনে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে ইউটার্ন নিচ্ছিল। এসময় ময়মনসিংহ হতে ঢাকাগামী সৌখিন পরিবহনের যাত্রবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটির সঙ্গে ওই কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের ওপর কাত হয়ে পড়লে বাসের হেলপার নুর ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম