রেললাইন নির্মাণ প্রকল্প

পাহাড় কাটার অভিযোগে ৫ ঠিকাদারকে ২৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৫০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৩

পাহাড় কাটা (ফাইল ছবি)  
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পে ১১ লাখ ঘনফুট পাহাড় কাটার দায়ে পাঁচ ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম পরিবেশ অধিদফতর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিত এই জরিমানা করেন চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

অভিযুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো-সিসিইসিসি-ম্যাক্স জেভি, আদিব ব্রাদার্স, সিসি স্টুডিও, দি খান ট্রেডিং এবং রিতাজ এন্টারপ্রাইজ।

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, কক্সবাজারের রামু এলাকায় রেললাইন প্রকল্প বাস্তবায়নে ১১ লাখ ঘনফুট পাহাড়ের মাটি সরাসরি কেটেছে ঠিকাদারি ৫টি প্রতিষ্ঠান। এর কারণে ক্ষতিপূরণ বাবদ তাদেরকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই দিন বিভিন্ন অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ৭ ধারা অনুযায়ী আরও ১০টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতর সূত্র জানায়, রামু এবং কক্সবাজার এলাকায় পাহাড় কেটে মাটি রেললাইন নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হয় এমন অভিযোগে পরিবেশ অধিদফতরের একটি দল সরেজমিন পরিদর্শন যান।  সেখানে গিয়ে পরিদর্শনকারী দলটি মোট ১১ লাখ ঘনফুট মাটি বিভিন্ন পাহাড় থেকে কাটার প্রমাণ পায়। পরে এ ঘটনায় অভিযুক্ত পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদফতর কার্যালয়ে হাজির থাকতে বলা হয়। আজ শুনানিতে ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিইসিসি-ম্যাক্স জেভি, আদিব ব্রাদার্স, সিসি স্টুডিও, দি খান ট্রেডিং এবং রিতাজ এন্টারপ্রাইজ এর কর্মকর্তারা বিভিন্ন পাহাড় থেকে ১১ লাখ ঘনফুট মাটি কেটেছেন বলে পরিবেশ অধিদফতর চট্টগ্রামের পরিচালক মোয়াজ্জেম হোসাইনের কাছে স্বীকার করেন। দায় স্বীকার করায় শুনানিতে প্রতিটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।

একইদিন শুনানিতে পাহাড় কাটার তিনটি পৃথক অভিযোগে কক্সবাজার জেলার তিনজন এবং বান্দরবনের একজনকে ৬ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জাহাজভাঙা শিল্পে শর্তভঙ্গ করায় চট্টগ্রামের আরেফিন এন্টারপ্রাইজ, এসএইচ এন্টারপ্রাইজ, কিং স্টিল, এনবি স্টিল এবং কে আর স্টিলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ছাড়পত্রের নবায়ন না থাকায় চাঁদপুরের আরঅ্যান্ডএস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম