শিশু ধর্ষণ মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৬

শিশু ধর্ষণ মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় এক শিশু ধর্ষণ মামলায় ছানার মাঝি (৩৮) নামে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ছানার মাঝি খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জুন সন্ধ্যায় এজাহারকারী শিশুকন্যা (১০) বাড়ির পাশে মাঠে ছাগল আনতে যায়। এসময় আসামি ছানার মাঝি শিশুটিকে পাশের কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোক জড়ো হলে আসামি আহত শিশুটিকে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।

এই ঘটনায় শিশুটির বাবা পরদিন খোকসা থানায় আসামি ছানার মাঝির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, খোকসা থানার শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি ছানার মাঝির বিরুদ্ধে অভিযোগ গঠন ও দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

/এএইট/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম