সড়ক দুর্ঘটনায় নিহত ঝালকাঠির পাঁচ জনের দাফন সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৭

স্বজনদের আহাজারি

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে বাস-অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের ত্রিমুখি সংঘর্ষে মারা যান একই পরিবারের ছয় জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টায় অ্যাম্বুলেন্স লাশ নিয়ে ঝালকাঠির বাউকাঠি গ্রামের বাড়িতে পৌঁছে। সকাল ১০ টায় বাড়ির পাশের মাদ্রাসা মাঠে নিহতদের মধ্যে পাঁচ জনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

নিহতদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠিতে। নিহতরা হলেন- বাউকাঠি গ্রামের তারেক হোসেন কাউয়ুম (২৭), তার বড় ভাই আরিফ হোসেন (৩৫), মা কহিনুর বেগম (৬৫) ছোট বোন শিউলী বেগম (৩০) ও ভাইয়ের শ্যালক নজরুল ইসলাম (২৮)। অ্যাম্বুলেন্সে আরও ছিল আরিফের মৃত নবোজাত কন্যা সন্তান।

স্বামী, ভাইসহ পরিবারের ছয় জনকে হারিয়ে নির্বাক তারেকের স্ত্রী ঝিলিমিল আক্তার মরিয়ম। কোলে নবোজাত সন্তান উম্মে ফাতিমাকে নিয়ে লাশের পাশে আহাজারি করছেন।

বাউকাঠি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তারেক ও আরিফ ঢাকা উইনডে ওয়াশিং কোম্পানিতে চাকরি করতেন। তাদের বোন শিউলী বেগম ঢাকা সিএমএইচ এর নার্স ছিলেন। তারা ঢাকাতেই থাকতেন। আরিফের স্ত্রী তামান্না আক্তার তিন্নি (২৭) সন্তান প্রসবের পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের আত্মার শান্তি কামনায় সকাল থেকে বাড়ির পাশের একটি এতিমখানায় চলছে কোরআন খতম। নিহতদের মধ্যে শিউলী আক্তারের লাশ ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে। সেখানে ময়না তদন্ত শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে লাশ দাফন করা হবে।

আরও খবর: বাসের ধাক্কায় কাভার্ড ভ্যান পড়লো অ্যাম্বুলেন্সের ওপর, নিহত ৬

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম