পূর্ব শক্রতার জেরে সাবেক ইউপি সদ‌স‌্যকে হত‌্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৯

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দিকুর রহমান (৬২) নামে একজন সাবেক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনোয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হত‌্যায় জড়িতদের ধরতে অভিযান চালানো হবে।

ওসি আরও জানান, সিদ্দিকুর রহমান চরনোয়াকান্দি গ্রামের বাসিন্দা ও জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।

উপজেলার চরনোয়াকান্দি গ্রামের দোকানে আড্ডা দিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন সিদ্দিকুর রহমান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে পথে একই এলাকার আবুল কালাম পণ্ডিত ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে সিদ্দিকুরকে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন সিদ্দিকুরকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক