নাশকতার মামলায় বিএনপির ৩২ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৪

চট্টগ্রামের বিএনপি নেতাদের জামিন বাতিল করায় সরকারের বিরুদ্ধে আদালতকে প্রভাবিত করার অভিযোগ আনেন নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাৎ হোসেন।

নাশকতার ১৩টি পৃথক মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন। এসব মামলায় আরও ১৮ বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

মহানগর দায়রা জজ আদালতের পিপি ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালে নাশকতার অভিযোগে দায়ের করা এসব মামলায় আসামিরা এতদিন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন বলে তিনি জানান।

কারাগারে পাঠানো বিএনপি নেতাদের মধ্যে কয়েকজন হলেন- নগরীর বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, যুগ্ম সম্পাদক মো. আবসার উদ্দিন, ক্রীড়া সম্পাদক লিয়াকত আলী জসিম, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আলম, সহ সভাপতি নেজাম উদ্দিন, মহানগর যুবদলের ধর্ম সম্পাদক মহিউদ্দীন মুকুল।

ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আমরা এর বিরোধিতা করি। পরে শুনানি শেষে আদালত ৩২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বয়স ও অসুস্থতা বিবেচনায় ১৮ জনকে জামিন দিয়েছেন।

এদিকে বিএনপির এই নেতাকর্মীদের কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানান নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানোর আদেশের পর আদালত চত্বরে তাৎক্ষণিক এক সমাবেশের আয়োজন করে নগর বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, সামনে সিটি কর্পোরেশন নির্বাচনে একতরফা নির্বাচন করার জন্য বিএনপি নেতাকর্মীদের জেল হাজতে পাঠানোর নতুন জুলুম কৌশল ধরেছে সরকার। অনির্বাচিত একদলীয় সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। দুর্নীতি-দুঃশাসন সরকারের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কিন্তু, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনও মামলাও হয় না, সাজাও হয় না। অন্যদিকে, গায়েবি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকার পরও জামিন শুনানি করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সরকারের নির্দেশে জেল হাজতে প্রেরণ করেছে।

ডা.শাহাদাত হোসেন আরও বলেন, দেশে এখনও করোনাকাল চলছে। তাই সরকারের সামাজিক দূরত্ব রেখে কাজ করার নির্দেশনা থাকলেও  আদালতে সেই নির্দেশ না মানা হচ্ছে না। বিএনপি নেতাকর্মীদের জামিন বাতিল করে কোর্ট হাজতে একটি আবদ্ধ ছোট কক্ষে শতাধিক আসামিকে একসঙ্গে রাখা হচ্ছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার হচ্ছে একটি স্বৈরাচার সরকার। এই করোনাকালীন সময়েও সাধারণ মানুষ এই সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না।

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, মিথ্যা মামলা হামলা নির্যাতন করে এই সরকারের শেষ রক্ষা হবে না। নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেলহাজতে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন এই বিএনপি নেতা।

এসময় আইনজীবীদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, অ্যাডভোকেট ইফতেখার হোসেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট এসএ সেলিম, অ্যাডভোকেট নেজাম উদ্দিন, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, অ্যাডভোকেট জাহিদ বিন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

/টিএন/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম