স্টিল মিলে গলিত লোহা ছিটকে পাঁচ শ্রমিক দগ্ধ

গাজীপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৬






এস এস স্টিল মিলস গাজীপুরের টঙ্গীতে এস এস স্টিল মিলস কারখানায় লোহা গলানোর সময় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জন ৯০ ভাগ দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে ৯০ ভাগ দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২) ও দুলাল (২৫)। ৫০ ভাগ দগ্ধ হয়েছেন নিলয় (২৫) ও রিপন (৩০)। অপর আহত আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর ৬টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়েছে। এস এস স্টিল মিলস
এসআই বাচ্চু মিয়া ও আহতদের স্বজনরা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ওই কারখানায় তারা দগ্ধ হন। লোহা পোড়ানোর সময় আগুনের আঁচে সীসা, লাভা ও স্ফূলিঙ্গ ছিটকে তাদের শরীরে লাগে। পরে সহকর্মীদের সহায়তায় তাদের প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্তব্যরত দমকল কর্মী মিজানুর রহমান জানান, তাদের এ ঘটনা কেউ অবগত করেনি বা ফোন করে সাহায্যও চায়নি। এস এস স্টিল মিলস
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। বাহ্যিক দৃষ্টিতে কারখানার নিরাপত্তার জন্য শ্রমিকদের হেলমেট ও শারীরিক প্রতিরোধ ব্যবস্থা দেখা গেছে। কিন্তু সেগুলো নিরাপত্তার জন্য যথেষ্ট কিনা তা আমরা বলতে পারছি না। আহতদের পক্ষে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেবো। তবে অধিকতর নিরাপত্তা রয়েছে কিনা তা দেখার জন্য প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি করে কারখানায় ফোর্স পাঠানো হয়েছে।

 

/এআইবি/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম