চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩

হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচঙ্গে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাজিদ মিয়া (২০) নামে এক তরুণের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজিদ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার দৌলতপুর (পশ্চিম নল্লা) গ্রামের একজনের ঘরে ঢুকে চার বছরের এক শিশুকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ইসরাইলের ছেলে সাজিদ মিয়া ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সাজিদ পালিয়ে যায়। রাত প্রায় ২টার দিকে অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত সাজিদ মিয়া পালিয়ে গেছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসতিয়াক বলেন, 'ধর্ষণের অভিযোগে রাত ২টার দিকে হাসপাতালে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

শিশুটির মা বলেন, আমার শিশু কন্যাকে সাজিদ মিয়া ধর্ষণ করেছে। আমি তার বিচার ও শাস্তি চাই।

তিনি আরও বলেন, 'ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। সন্ধ্যার দিকে বাড়িতে এসে দেখি মানুষ জড়ো হয়েছে। ঘরে প্রবেশ করতেই আমার শিশু কেঁদে কেঁদে মাকে বিষয়টি জানায়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন।'

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, শিশু ধর্ষণের বিষয়টি শুনেছি। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম