স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৬

গাজীপুর

গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাবিনা আক্তারকে (২৮) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সাবিনা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঘের ভিটা গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শহরের রথখোলায় এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছে।

নিহতের বোন নাসিমা আক্তার জানান, প্রায় ৬ বছর আগে সাবিনা ও স্বপন বিয়ে করে। স্বামী-স্ত্রী দুজনই শহরের টেক রথখোলা এলাকার রাশেদুল ইসলাম আলমের বাড়িতে ভাড়া থাকতো। এটি স্বপনের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পরে। সকাল সাড়ে ৬টার দিকে স্বপন বাসা থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর পাশের রুম থেকে সে সাবিনার ঘরে গিয়ে সাবিনাকে মৃত অবস্থায় বিছানায় পরে থাকতে দেখে থানায় খবর দেয়।

তার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে স্বামী স্বপন স্ত্রী সাবিনাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম