লাশকাটা ঘরে চুরি!

ঝালকাঠি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:২১

লাশকাটা ঘরে চুরি!

যে লাশকাটা ঘরের কথা শুনলেই গা ছমছম করে, মানুষ ভয়ে আশপাশেও যায় না। কিন্তু সেই লাশকাটা ঘরেই যদি চুরির ঘটনা ঘটে, তবে নিঃসন্দেহে তা সবাইকে অবাক করে। আর এমনই অবাক করা ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে।

জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি শহরের পূর্বচাদকাঠির ব্রাক মোড়ে অবস্থিত সদর হাসপালের লাশকাটা ঘরে চুরি হয়েছে। মর্গের বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে চোর। শুক্রবার সকালে লাশকাটা ঘরের তালা খোলা দেখে বিষয়টি ধরা পড়ে।

ঘরের দায়িত্বরত পলক ডোম জানান, শুক্রবার সকালে লাশকাটা ঘরে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হলে তিনি সেখানে যান। কিন্তু ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ সব সরঞ্জামই চুরি করে নিয়ে গেছে চোর।

এব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল হাসান বলেন, 'লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকে না। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক।'

তিনি আরও বলেন, 'ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও এখন হিমশিম খেতে হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম