রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:০১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৪

রোহিঙ্গা ক্যাম্প (ছবি: টেকনাফ প্রতিনিধি) কক্সবাজারের টেকনাফের শালবন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পুকুরে ডুবে উম্মে রোমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় মনোয়ার নামে আরও এক শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। শিশু দুটি ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ সেলিমের সন্তান। শুক্রবার (১১ সেপ্টেম্বার) সকালে টেকনাফের জাদিমুরা শালবাগানের পাহাড় সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের এপিবিএনের পুলিশ চৌকির (ইনচার্জ) ইন্সপেক্টর রাকিবুল ইসলাম বলেন, শালবন রোহিঙ্গা শিবিরের ভেতরে পুকুরে ভাসমান অবস্থায় অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া যায়। সেখানে থাকা চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। অপর শিশু সেখানে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে ঘর থেকে খেলতে বের হয় ওই দুই শিশু। এরপর পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে ক্যাম্পের পাশের পুকুরে শিশুদের পাওয়া যায় বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম