গরু চরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে গরু চরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুক্কুরজান (৫৫) নামে এক বৃদ্ধা ও একটি গরু মারা গেছে। শুক্কুরজান আশুলিয়া থানার বাইদ গা এলাকার দুরজুন আলীর মেয়ে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার চাতৈল (বিটি) গ্রামে এই ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম নিহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, প্রায় দুই বছর আগে উপজেলার চাতৈল (বিটি) গ্রামের স্থানীয় লোকমান হোসেন মাটির ওপর দিয়ে তার বাড়ি থেকে পাশের পোল্ট্রি খামারে বিদ্যুতের সংযোগ দেন। শুক্রবার দুপুরে শুক্কুরজান গরুকে ঘাস খাওয়াতে গেলে সে গরুসহ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুসহ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, বসত বাড়ি থেকে ওই পোল্ট্রি খামারে অরক্ষিত অবস্থায় বিদ্যুতের লাইন সংযোগ দেওয়া হয়েছিল।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী