করোনায় সৌদিতে ঠাকুরগাঁওয়ের এক প্রবাসীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

করোনায় সৌদিতে ঠাকুরগাঁওয়ের এক প্রবাসীর মৃত্যু সৌদি আরবের মদিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. গোরফান নামে ঠাকুরগাঁওয়ের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৬০ বছর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় সৌদি আরবের ম‌দিনা শহ‌রে প্রিন্স আব্দুল আজিজ হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোরফান ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবা‌ড়ি নতুন পাড়া গ্রামের আলী আসরা‌ফের ছে‌লে। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেই দে‌শে অবস্থান করা তার বড় ছে‌লে মো. হা‌লিম।

গোরফানের গ্রামের বাড়িতে বসবাসকারী ছোট ছেলে সুজন জানান, তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবের ম‌দিনা শহ‌রে ব্যবসা করছেন। এ মাসের শুরু‌তে তার বাবার শরীরে করোনা ধরা পড়ে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তা‌কে ম‌দিনা শহ‌রের প্রিন্স আব্দুল আজিজ হাসপাতা‌লে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। এর মধ্যেই শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। নির্দিষ্ট সরকারি আনুষ্ঠানিকতা শেষে সৌদি সরকারের ব্যবস্থাপনায় সেখানেই তার জানাজা ও দাফন শনিবার সম্পন্ন হতে পারে বলে জানায় তার পরিবার।

গোরফানের মৃত‌্যু‌তে প্রিয় মানুষের শেষ দেখা থেকে বঞ্চিত বৃদ্ধ বাবাসহ তার গ্রা‌মে শোকের ছায়া নেমে এসেছে। বিপত্নীক গোরফা‌ন মৃত্যুকালে এক মেয়ে ও তিন ছেলে রেখে যান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক