নরসিংদীর ৫৫টি কেন্দ্রের ৫০টিই ঝুঁকিপূর্ণ

নরসিংদী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৫, ০৯:৫২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১০:২৭

Narsingdi- নরসিংদীর তিন পৌরসভা মাধবদী, মনোহরদী ও নরসিংদী সদর পৌরসভার মোট ৫৫টি কেন্দ্রের মধ্যে ৫০টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে জেলা পুলিশের বিশেষ শাখা। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট কেন্দ্রে গোলযোগ, সন্ত্রাসী হামলা, ব্যালট বক্স ছিনতাইসহ নানা আশঙ্কায় কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে নরসিংদী সদর পৌরসভার ৩৪টি কেন্দ্রের সবগুলো, মাধবদী পৌরসভায় ১২টির মধ্যে ১০টি ও মনোহরদী পৌরসভায় ৯টির মধ্যে ৬টি কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া নির্বাচনর দিন দায়িত্ব পালন করবেন স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নরসিংদী জেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম বলেন, পৌর নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম