‘কক্সবাজারে রেল চলাচল শুরু হলে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে’

কক্সবাজার প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৫

কক্সবাজারে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি পরিপূর্ণ আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ঢাকা থেকে কক্সবাজার রেল চলাচল শুরু হলে দেশের পর্যটন শিল্পে ও অর্থনৈতিক খাতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।’

বাস্তবায়নাধীন কক্সবাজার রেলওয়ে স্টেশন, দোহাজারী-কক্সবাজার ডুয়াল গেজ রেললাইন নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করে শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি এই কথা বলেন। দুপুরে কক্সবাজার সদরের ঝিলংজা হাজি পাড়া, রামু ফতেখাঁরকুলসহ বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। বাস্তবায়নাধীন রেল স্টেশনের কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। কক্সবাজারে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন

পরে রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘২০২২ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্প সমাপ্ত ও ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল চালু হবে। তার আগে ক্ষতিগ্রস্তদের টাকা যথানিয়মে হস্তান্তর করা হবে। ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণের বাইরে থাকবে না।’

এ সময় তিনি জেলা প্রশাসনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পাঁচ জন ভূমি মালিককে প্রায় এক কোটি টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেন রেলপথ মন্ত্রী। কক্সবাজারে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান,  রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মাহমুদউল্লাহ মারুফ, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম