'৫ দিনে ৩ ধর্ষণ প্রমাণ করে নারীরা নিরাপদে নেই'

খুলনা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৯

'৫ দিনে ৩ ধর্ষণ প্রমাণ করে নারীরা নিরাপদে নেই'

ধর্ষণ, হত্যা ও নির্যাতনের জন্য প্রয়োজনে কঠোর আইন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনার নাগরিক সমাজ। তারা বলেছেন, 'ধর্ষণ একটি মারাত্মক অপরাধ। বর্তমানে তা সংক্রমিত ভাইরাসের মতো ভয়াবহ আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ ধর্ষকদের হাত থেকে রক্ষা পায়নি। ধর্ষণের এমন অবস্থা চলতে থাকলে আমাদের সমাজের অবস্থা অদূর ভবিষ্যতে অন্ধকার থেকে অন্ধকারময় হবে। খুলনায় ৫ দিনে ৩টি সংঘবদ্ধ ধর্ষণ প্রমাণ করে নারীরা নিরাপদে নেই। নারী ও শিশু নির্যাতনের মামলার যথাযথ প্রয়োগ হচ্ছে না।'

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জনউদ্যোগ নারী সেলের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে ডুমুরিয়ার নারী শ্রমিক ও খালিশপুরের কিশোরীর ধর্ষকদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সভাপত্তিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু। পরিচালনা করেন এ্যাডভোকেট মোমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিএমএ-এর সভাপতি ডা. শেখ বাহারুল আলম, বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুরন্নাহার, জেপি'র শরিফ শফিকুল হামিদ চন্দন, কমিউনিস্ট পার্টির নারী সেলের আহ্বায়ক সুতপা বেদজ্ঞ, নারী নেত্রী রসু আক্তার , মহিলা পরিষদের পপী ব্যনার্জী, দলিলেত ধরা দেবী , ওয়ার্কাস পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাসদের মহানগর সভাপতি খালিদ হোসেন, সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম , সাম্যবাদী দলের এফ এম ইকবাল, সিপিবি'র মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টির শাহ লায়েকউল্লাহ, মাসাসের কৃষ্ণা দাস, রূপসা সংস্থার প্রোগ্রাম অফিসার অনুপ কুমার মণ্ডল, খুলনা উন্নয়ন ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মোসাদ্দেক হোসেন বাবলু প্রমুখ।

সভায় বক্তারা ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার জন্য ধর্ষকদের বাড়িতে লাল পতাকা উত্তোলনসহ ধর্ষণের আইন কঠোরতর করার দাবি জানান।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম