প্রবাসে ফেরার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৫০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৫২

মাদারীপুরে প্রবাস ফেরতদের মানববন্ধন

দেশে আটকে পড়ার কারণে শেষ হয়ে যাচ্ছে ভিসার মেয়াদ, প্রবাসেও চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুত বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাস ফেরতরা। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে এমন দাবি জানান কুচিয়ামোড়া গ্রামের ইতালি প্রবাসীরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা দাবি করেন যে, দেশে আটকে পড়ার কারণে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। প্রবাসে যেখানে চাকরি করতেন সেখানকার চাকরি তাদের অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়াও দেশে দীর্ঘদিন বেকার থেকে অনেকে অর্থকষ্টেও পড়েছেন।

মানববন্ধনের উদ্যোক্তা বাদল মোল্লা বলেন, প্রবাসে আমাদের কাগজপত্র নবায়ন, ব্যবসা, চাকরি সবকিছুই আজ হুমকির মুখে। সরকার পদক্ষেপ না নিলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনও আশা নেই।

মানববন্ধনে প্রবাস ফেরতদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম