চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

চাঁদপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৫

চাঁদপুর পৌরসভা

চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর রবিবার হাইকোর্টে বিচারপতি জেবিএম হাসানের কোর্টে এই রিট পিটিশন করেন পৌরসভার দুইজন নাগরিক। নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের কারণে পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

রিটকারী এই দুইজন হচ্ছেন পৌরসভার বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদের ভাগনে মাহবুব আলম আখন্দ এবং মেয়রের ব্যক্তিগত কর্মকর্তার ভাই মো. হাসিবুল হাসান।

এ বিষয়ে কথা বলতে রিটকারীদের মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তারা কথা বলেননি।

এদিকে নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য রিটকারী হাসিবুল হাসানসহ আরও কয়েকজন নির্বাচন কমিশন বরাবরেও আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে করোনাভাইরাসে চাঁদপুর পৌরসভায় প্রায় ১০০-র মতো লোক মারা গেছে এবং বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৮-৯শ’ লোক আক্রান্ত। এলাকার জনগণ ভীত। এ কারণে ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব নয়।

তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পৌরসভাসহ চাঁদপুর সদর উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮৮২ জন, সুস্থ হয়েছে সাত শতাধিক। অর্থাৎ পৌরসভা নয় পুরো উপজেলায় এ মুহূর্তে আক্রান্তের সংখ্যা দেড় শতাধিক।

এ তথ্য বিশ্লেষণ করে নির্বাচনে যারা অংশ নিতে চান তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন কমিশনে ভুল তথ্য দিয়ে নির্বাচনের সময়কে প্রলম্বিত করার চেষ্টা করছেন বর্তমান মেয়র ও তার স্বজনরা। তবে তারা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া ব্যক্তি করেননি বলে নাম প্রকাশ করতে চাননি।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর চাঁদপুর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ অক্টোবর শনিবার ভোটগ্রহণ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক