ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৪ টাকা

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৭

ভোমরা স্থলবন্দরে ঢোকা ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক। (ফাইল ছবি)

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে রবিবার (১৩ সেপ্টেম্বর) পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা। শনিবার (১২ সেপ্টেম্বর) যে পেঁয়াজ প্রতি কেজি ৪০ থেকে ৪১ (ঢাকা-চট্টগ্রাম-ফেনী ট্রাক লোডিং) দরে বিক্রি হয়েছে সেগুলো আজ (১৩ সেপ্টেম্বর) ৩৬ থেকে ৩৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম আরও কমবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

সাতক্ষীরা ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোমরা স্থলবন্দর দিয়ে রবিবার (১৩ সেপ্টম্বর) ৭৪ ট্রাকে করে ১ হাজার ৭৩৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) ৮২ ট্রাকে করে ১ হাজার ৭৯৮ মেট্রিক টন, বৃহস্পতবার (১৩) ৫৪ ট্রাকে করে ১ হাজার ২৬২ মেট্রিক টন,  বুধবার (৯ সেপ্টেম্বর) ৮৮ ট্রাকে করে ২ হাজার ১৪৩ মেট্রিক টন, মঙ্গলবার (৮ সেপ্টম্বর) ৭৪ ট্রাকে করে ১ হাজার ৭৩০ মেট্রিক টন, রবিবার (৬ সেপ্টেম্বর) ৮৫ ট্রাকে ১ হাজার ৮৭০ মেট্রিক টন এবং সোমবার (৭ সেপ্টেম্বর) ৭৮ ট্রাকে ১ হাজার ৮৯৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

ভোমরা স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী মেসার্স কালাম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী খোরশেদ আলী বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমবে বলে আশা করেন তিনি।

তিনি আরও বলেন, ভোমরা পাইকারি বাজারে শনিবার (১২সেপ্টেম্বর) ৪০ থেকে ৪১ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ রবিবার এলসির পেঁয়াজের গাড়ি লোডিং রেট (ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও সিলেট) ৩৬/৩৭ টাকা দরে বিক্রি হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম