ভাতিজার আঘাতে চাচির প্রাণপাত

শেরপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৬ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৬

শেরপুর

জমি সংক্রান্ত বিরোধে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে ভাতিজা সুজনের আঘাতে বৃদ্ধা চাচি নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত লেবুজা বেগম (৭০) চক আন্ধারিয়া গ্রামের গুল মাহমুদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একখণ্ড জমি নিয়ে দেবর নূরল ইসলামের ছেলে সুজনের সঙ্গে লেবুজা বেগমের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগে। প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি শুরু হলে সুজন চাচিকে চর-থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় লেবুজা বেগম জ্ঞান হারান। পরে স্থানীয় চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর, ২০২৬)
একসঙ্গে ছাত্রদলের ১১ নেতাকে শোকজ, সময় ৪৮ ঘণ্টা
একসঙ্গে ছাত্রদলের ১১ নেতাকে শোকজ, সময় ৪৮ ঘণ্টা
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’